spot_img
spot_img

মুফতী শহিদুল ইসলামের জানাজা পড়ালেন বায়তুল মুকাদ্দাসের ইমাম

আল মারকাজুল ইসলামীর (এএমআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মুফতী শহিদুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেছেন ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের ইমাম শায়খ আলী ওমর আল আব্বাসি।

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ফরিদুল হক চৌধুরী, বায়তুল মোকাররমের খতিব মুফতী রুহুল আমিন, মুফতী শহিদুল ইসলামের ছেলে হামজা শহিদুল, মাওলানা আসাদুল্লাহিল গালিব, মাওলানা জালালুদ্দীন, মাওলানা মাহদুলুন হাসানসহ আরও অনেকে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু হুরায়রায় মারা যান মুফতি শহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ