রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি মস্কোয় এসব কথা বলেন।
মারিয়া জাখারোভা বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।
রাশিয়া দুই মাস আগে ইউরোপের নিরাপত্তা নিয়ে ন্যাটো জোটকে একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটিতে ন্যাটোকে আর পূর্বদিকে সম্প্রসারণ না করার বিশেষ করে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানানো হয়েছিল।
কিন্তু মার্কিন নেতৃত্বাধীন এই জোট তাতে সাড়া না দেয়ার পর গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন।
সুত্র: পার্সটুডে











