ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেধে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনে সপ্তাহ ধরে চলমান ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের উদ্বেগ ও ভোগান্তি বাড়াচ্ছে। এ সংঘাত অর্থননীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে, যা দীর্ঘমেয়াদে আরও খারাপ হতে পারে। এই সংঘাত এমন এক নাজুক সময়ে হচ্ছে যখন কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারির অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সারাবিশ্ব। এখন সেই পুনরুদ্ধার প্রক্রিয়ার বহু অর্জন হুমকিতে পড়বে।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, শুক্রবার অনুষ্ঠিত আইএমএফের বোর্ডসভায় আমি সদস্যদের আশস্ত করেছি যে, আমরা যত দূর সম্ভব, যত পদ্ধতিতে সম্ভব ইউক্রেনকে সহায়তা করে যাব। আমরা বিশ্বব্যাংক গ্রুপ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গেও হাত মিলিয়ে ইউক্রেনের সহায়তায় কাজ করব, যেন দেশটির সর্বোচ্চ উপকার নিশ্চিত হয়।











