spot_img
spot_img

‘ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়েছেন জেলেনস্কি’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভ ছেড়ে দেশটির লিভ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দাবি রাশিয়ার স্টেট ডুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিনের।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ দাবি করে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ভিয়াচেসলাভ ভলোদিনের।

এই স্পিকার স্থানীয় সময় শনিবার বলেন, ‌‌জেলেনস্কি গতকাল (শুক্রবার) ইউক্রেনের রাজধানী ত্যাগ করেন।

খবর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুতনিক নিউজের। খবরে বলা হয়েছে, ইউক্রেনের পার্লামেন্ট রাদার সদস্যদের বরাত দিয়ে স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন বলেন, তিনি (জেলেনস্কি) সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ভিডিও প্রকাশ করছেন, তা আরও আগে ধারণ করা।

এর আগে বিবিসির খবরে বলা হয়, শুক্রবার থেকে গুঞ্জন শুরু হয়, জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে শনিবার টুইটারে এক ভিডিওতে এমন গুঞ্জন উড়িয়ে দেন জেলেনস্কি। টুইটারে পোস্ট করা তার এক ভিডিওতে দেখা যায়, কিয়েভের রাস্তায় সাদামাটা পোশাকে হাঁটছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ