spot_img
spot_img

ইউক্রেনের খারকিভে ঢুুকে পড়েছে রুশ বাহিনী

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ জানান, রবিবার রাশিয়ান বাহিনী শহরটিতে প্রবেশের পরপরই ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াই শুরু হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তিনি বলেন, শত্রুরা হালকা যানবাহনে করে খারকিভে প্রবেশের পরই শহরের কেন্দ্র চলে যায়। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী খারকিভে সামরিক ও বেসামরিক সৈন্যদের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আমরা বেসামরিকদের বাইরে বের না হ‌ওয়ার নির্দেশ দিয়েছি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্থন হেরাশচেঙ্কোর প্রকাশিত এক ভিডিও দেখা গেছে, বেশ কয়েকটি রুশ হালকা সামরিক যান রাস্তায়।।

ইউক্রেনের চারপাশ থেকে সামরিক অভিযান জোরদার করেছে রাশিয়া। রবিবার ভোরে ইউক্রেনের রাজধানীর দক্ষিণাঞ্চলে দুটি বিকট বিস্ফোরণে শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। এতে বিস্ফোরণে আকাশে আলোর ঝলকানি দেখা যায়। বিস্ফোরণগুলো ভাসিলকিভের আশপাশে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ বাহিনীর। রাজধানী কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরের ওই এলাকায় একটি বড় সামরিক ঘাঁটি এবং একাধিক জ্বালানি ট্যাংক রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ