বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় একথা বলেন তিনি।
বেগম জিয়ার রাজনীতি করা, না-করা নিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি করার সময় এলে তিনি রাজনীতি করবেন। জেলে থাকুক আর যেখানেই থাকুক, আগ বাড়িয়ে কথা বলবেন না। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন। বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তিনি অত্যন্ত অসুস্থ, এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে আওয়ামী লীগ।










