spot_img

তত্ত্বাবধায়ক সরকার আর কখনও এ দেশে হবে না: কামরুল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনও এ দেশে হবে না।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি অহেতুক ভিত্তিহীন আন্দোলন করছে। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। এ দেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার থাকবে না।

অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। তাদের আন্দোলনে নামানোর চেষ্টা করছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ