spot_img

বিএনপি নির্বাচনে আসলে আমরা খুশি হবো : মতিয়া চৌধুরী

বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমাদের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোনো দল নির্বাচন না করলে সেটি গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক। দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান সংসদ এমন কোনো ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এই ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয় নাই, আর সংবিধান ও শাসনতন্ত্রে নাই। তারা (বিএনপি) নির্বাচনে আসলে আমরা খুশি হব।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

কৃষকদের ভর্তুকির ব্যাপারে মতিয়া চৌধুরী বলেন, কৃষি ক্ষেত্রে যথেষ্ট ভর্তুকি দেওয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টা দেশে দেয়? আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করবো আপনারা পর্যালোচনা করে দেখেন। সেটার তুলনামূলক চিত্র আপনারাই তুলে ধরেন। কাগজপত্র বিশ্লেষণ করে এটা সম্পর্কে আপনারা স্টোরি করেন। তারপর দেখা যাবে আমরা সবাইকে কম দেই, নাকি বেশি দেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ