spot_img
spot_img

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ দুই হাজার ২১৪ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ২৫৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ২৫৩টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ