spot_img

আন্দোলন করে সরকার হটানোর ক্ষমতা নেই বিএনপির: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করে যাচ্ছে। ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেইই, এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সাথে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন যে কথাগুলো বলছে সেগুলোও ভাওতাবাজিরই অংশ।

তিনি আরও বলেন, যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। এ ক্ষেত্রে নির্বাচন আরো গ্রহণযোগ্য করার জন্য যদি কোনো প্রস্তাব থাকে দিতে পারেন। কিন্তু সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ