spot_img

হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় গেলেন খালেদা জিয়া

রুটিন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসভবনে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হোন তিনি।

এর আগে বিকেল সাড়ে ৫টার পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়ি। সঙ্গে ছিলেন তার ভাই শামীম ইস্কান্দার, ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন ও গৃহপরিচারিকা ফাতেমা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ