spot_img
spot_img

আগামী সংসদ নির্বাচনে ইসির দেওয়া দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনে কমিশনের দেওয়া দায়িত্ব পালন করবে পুলিশ। এজন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরোনো একটি বাহিনী। দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ করা হয়। এই প্রশিক্ষণ এবং জ্ঞানের অভিজ্ঞতার মাধ্যমে ইতোপূর্বে আমরা আইন-শৃঙ্খলাজনিত বহুবিদ চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। এতে আমাদের আস্থা ও প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন পুলিশের ওপর যেই দায়িত্ব দেবে পুলিশ সেই দায়িত্ব পালন করার জন্য প্রস্তত আছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে দেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে দেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবেও গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য কাজ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ