spot_img
spot_img

ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে ফাতাহ

সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মন্ত্রীদের দেওয়া উস্কানিমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলন-ফাতাহ।

ফাতাহ বলছে, ইসরায়েলের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্য এই অঞ্চলকে আকস্মিক বিস্ফোরণের দিকে নিয়ে যাচ্ছে।

একই সাথে হামায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ বন্ধ করার লক্ষ্যে আরব ও ইসলামী দেশগুলোর প্রতি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে ফাতাহ।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) আনাদোলু নিউজ এজেন্সি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে ফাতাহ মুখপাত্র হুসেইন হামায়েল এসব কথা বলেন।

তিনি বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মন্ত্রীদের অতিরিক্ত বাড়াবাড়ি এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষতি করবে।”

ফাতাহ মুখপাত্র আরও বলেন, “আমরা বিশ্বকে সতর্ক করছি যে এই ভয়াবহ ঘাতকরা (ইসরায়েলিরা) এই অঞ্চলকে আরও বিধ্বস্ততার দিকে নিয়ে যেতে পারে।”

উল্লেখ্য, গত রবিবার আমেরিকার অনুরোধে দখলকৃত অঞ্চলে উত্তেজনা কমানোর জন্য ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধিদের অংশগ্রহণে জর্ডানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মিশর ও জর্ডানও অংশ নেয়।

এ বৈঠকের বিষয়ে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই পক্ষই ৩ থেকে ৬ মাসের জন্য একতরফা পদক্ষেপের অবসান ঘটাতে অবিলম্বে কাজ করতে সম্মত হয়েছে।

কিন্তু এ বৈঠকের পরেও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের সরকারি পরিকল্পনায় কোনো পরিবর্তন ঘটবে না।

এছাড়াও অবৈধ দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, “আমার কর্তৃত্বে থাকা ইহুদি বসতি নির্মাণ ও উন্নয়ন একদিনের জন্যও স্থগিত হবে না।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ