spot_img

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (২৭ মার্চ) পাঠানো এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের উপর ভিত্তি করে রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে।

দুদেশের মধ্যকার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দিয়ে পুতিন বলেন, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নসহ দুদেশের জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

রুশ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ