spot_img

দেড় মাসে মোটা চালের দাম বাড়েনি; দাবি কৃষিমন্ত্রীর

গত দেড় মাসে দেশে মোটা চালের দাম এক টাকাও বাড়েনি বলে দাবি কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, আজও পত্রিকা দেখছি। প্রতিদিনই আপনারা দেখাচ্ছেন। চালের দাম বেশি, অমুকের দাম বেশি। আমি কৃষিমন্ত্রী হিসেবে বলছি, গত দেড় মাসে মোটা চালের দাম ৪০ থেকে ৪৫ টাকা। দেড় মাসে এক টাকাও বাড়েনি। এটি পরিসংখ্যান দিয়ে বলছি।

রোববার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এ দাবি করেন কৃষিমন্ত্রী।

সরু চাল ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ১লা মার্চ মোটা চাল ৪৬-৫০ টাকায় এবং সরু চাল ৬২-৭০ টাকায় বিক্রি হয়েছে।
সরকার মোটা চাল কিনছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এটার দর ৪০ টাকা। মিলাররা আমাদের কাছে এসে ধরনা দিচ্ছেন, ৪০ টাকায় চাল দেবো। যদি সরকার কিনতে পারে, তাহলে কি বাজারে ৪৫ টাকার বেশি হতে পারে? কোনো দিনই না।

কৃষিমন্ত্রী বলেন, সরু চালের দাম ৬০-৬৮ টাকা। এর চাহিদাও অনেক। একজন নি¤œ আয়ের মানুষও আজ সরু চাল খেতে চায়। তাই সরু চালের কিছু ঘাটতি রয়েছে। এজন্য দামটা বেশি।

স্বাধীনতাবিরোধী শক্তি দাম বাড়ানোর গুজব সৃষ্টি করছে দাবি করে আবদুর রাজ্জাক বলেন, যারা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, খাদ্যের জাহাজ ঘুরিয়ে দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, তারাই আবার ক্ষেত্র প্রস্তুত করছে।

এ নিয়ে নেতাকর্মীদের সজাগ হওয়ার অনুরোধ জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এই মুহূর্তে খাদ্য গুদামে দেশের ইতিহাসের সর্বোচ্চ মজুত রয়েছে। এটিই শেখ হাসিনার কৌশল ও দূরদর্শিতা। ১৯ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। আমেরিকা ও ইউক্রেনের কাছ থেকে খাদ্য লাগবে না। নিজেদের মজুত দিয়েই সংকট মোকাবিলা করতে পারবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ