spot_img
spot_imgspot_img

২০২৪ সালের নির্বাচন হবে চূড়ান্ত লড়াই : ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, আগামী নির্বাচন হবে চূড়ান্ত লড়াই এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে তিনি তা কাটিয়ে উঠবেন।

গত শনিবার (২৫ মার্চ) টেক্সাসের ওয়াকা সিটিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম জনসভায় এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ২০২৪ সালের নির্বাচন হচ্ছে চূড়ান্ত লড়াই, এ সময় একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা আমাকে হোয়াইট হাউজ থেকে দূরে রেখেছেন কিন্তু এর অবসান ঘটানো হবে।

ট্রাম্প আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে আমেরিকার জনগণ আবারো স্বাধীন হবে।

এসময় তিনি ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক সরকারের কঠোর সমালোচনা করেন এবং ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় যে সমস্ত ব্যক্তি সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের প্রশংসা করেন।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ