চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গহি সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেঙ্গিকে স্বাগত জানান।
একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সফর শেষে বিকালেই আবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা সফরে এসে ওয়েই ফেঙ্গহি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।










