spot_img
spot_img

আফগানে মার্কিন সেনাদের নিরাপত্তা দিতে কাতারে যুদ্ধ বিমান পাঠাল আমেরিকা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে। এর মধ্যেই মার্কিন সেনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা কাতারে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে দুটি বি-৫২ হর্নেট স্ট্যাটোফোরট্রেস বোমারু বিমান পৌঁছেছে। এই দুটি বোমারু বিমান কাতারে আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনীর সেনাদের প্রয়োজনীয় সুরক্ষার দায়িত্ব থাকবে এইসব বোমারু বিমানের।

আগামী ১ মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ