সেনাবাহিনীর অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি নেত্রী অং সান সুচিকে দুর্নীতির দায়ে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির সামরিক জান্তা সরকার সু চির বিরুদ্ধে দুর্নীতির যে ১১টি অভিযোগ এনেছে, তার মধ্যে প্রথম মামলার রায় এটি।
বুধবার (২৭ এপ্রিল) মামলার কার্যক্রম সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
ইয়াংগুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং ১১.৪ কেজি স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে সু চির বিরুদ্ধে এ মামলা করা হয়।











