শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

বিএনপির আমলে মানুষ না খেয়ে মারা যেতো: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির আমলে চালের দাম বেশি ছিল। দেশে সার পাওয়া যেত না। মানুষ চাল কিনতে পারত না। প্রতিবছর উত্তরবঙ্গে মঙ্গা হতো, মানুষ তিন-চারদিন পর্যন্ত না খেয়ে থাকত- না খেয়ে অনেক মানুষ মারাও যেত।

বুধবার (২৭ এপ্রিল) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যত্রমের উদ্বাধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সেখানে আজকে সরকারের কৃষি উন্নয়ন ও ব্যাপক খাদ্য সহায়তার ফলে দেশে খাওয়ার কোনো কষ্ট নেই, মঙ্গা নাই; বরং সব মানুষ খাবার পায়। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষকে চাল দিচ্ছেন, যাতে করে কোনোক্রমেই একটি মানুষও যেন খাদ্যের কষ্ট না করে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনাদের জনসমর্থন নেই। রাজনীতি ও গণতন্ত্রের নামে আন্দোলন করে, জ্বালাও-পোড়াও আর হরতাল করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে চাইলে আপনাদের গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে।

বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আপনারা জনগণের সমর্থন না পেলে কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন না। তাই জনগণের জন্য রাজনীতি ও গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু রাজনীতির নামে, আন্দোলনের নামে, গাড়িতে আগুন দেবেন, মানুষকে পুড়িয়ে মারবেন, হরতাল করবেন, রেললাইন উপড়ে ফেলবেন, সেটি আমরা করতে দেব না। এটি গণতন্ত্র না, রাজনীতি না। আন্দোলন করে অতীতে আপনারা সফল হন নাই, ভবিষ্যতেও সফল হবেন না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img