spot_img

ক্ষমতায় থাকতে আ.লীগ বিদেশিদের দুয়ারে ধরনা দিচ্ছে : আমির খসরু

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ জনগণ থেকে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে পরাজিত। তারা আজকে বিদেশিদের পেছনে ধরনা দিচ্ছে। অন্য রাষ্ট্রের ওপর নির্ভর করে যদি ক্ষমতায় যেতে পারেন, সেজন্য অনির্বাচিত প্রধানমন্ত্রী এখন বিদেশ সফরে বেরিয়েছেন। এটা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য শেষ চেষ্টা। বিদেশিদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শেরেবাংলা একেএম ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সভার আয়োজন করে ‘শেরেবাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন’।

আমির খসরু বলেন, দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা দেশের মানুষের কাছ থেকে এত দূরে চলে গেছেন যে, তাদের নিয়ে রাজনীতি করতে পারছে না। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী যতই দেশে দেশে ঘুরে বেড়ান, যতই ধরনা দেন কোনো লাভ হবে না। এবার পরাজিত হতেই হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ