spot_img

এক যুগ আগের মামলা থেকে খালাস পেলেন মাওলানা আবদুল আউয়ালসহ ৩১ জন

নারায়ণগঞ্জ সদর থানায় দীর্ঘ ১২ বছর আগে দায়ের করা পুলিশের ওপর হামলা ও নাশকতার একটি মামলার রায়ে হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়ালসহ ৩১ জনকে খালাস দিয়েছেন আদালত।

পর্যাপ্ত সাক্ষী না আসায় বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক কাজী মোহসীন তাদের খালাস প্রদান করেছেন।

মামলায় খালাসপ্রাপ্তরা অন্যান্যরা হলেন মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাওলানা শামসুদ্দোহা, মাওলানা শামসুদ্দীন, মাওলানা আবু সাঈদ, রাসেল, মেহেদী, দেলায়ার ও যুবদল নেতা রশিদুর রহমান রুশো, মনির হোসেন, মামুন, জুয়েল রানা, কাউসার, সামসুল ইসলাম প্রমুখ।

মামলায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূঁইয়া বলেন, একটি হরতালের ঘটনায় ২০১১ সালে মামলাটি দায়ের করা হয়েছিল। এ মামলায় সাক্ষী ছিল ২১ জন। কিন্তু সরকার পক্ষ এই পর্যন্ত মাত্র ১ জন সাক্ষী আদালতে উপস্থিত করতে পেরেছেন। তিনি হচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা। সাক্ষ্য দিতে এসে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি। রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থিত করাতে ব্যর্থ হওয়ায় আদালত আসামিদের খালাস দিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ