spot_img
spot_img

কান্দাহারে আফগান বাহিনীর সাথে সংঘর্ষে ৬ পাকিস্তানি সেনা নিহত

কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আরিয়ানা নিউজ।

সূত্রগুলোর ভাষ্যমতে, গত রাতের শেষ দিকে এ সংঘর্ষের সূচনা হয়। পাকিস্তানি সামরিক সদস্যরা গুলি চালিয়ে এক আফগান শিশুকে হত্যা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার পর আফগান নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেয়। এতে ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়।

সংঘর্ষ চলাকালে আফগান বাহিনী কিছু হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে বলেও সূত্রগুলোর দাবি।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ