spot_img
spot_img

ইঞ্জেকশনের মাধ্যমে নিজ দেহে করোনা ঢোকাতে চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ক্যামেরার সামনেই নিজের দেহে ইঞ্জেকশনের মাধ্যমে করোনা ভাইরাস প্রবেশ করাতে চেয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বুধবার (২৭ মে) ব্রিটিশ পার্লামেন্টে এই অদ্ভুত তথ্য প্রকাশ করলেন বরিস জনসনের একসময়ের শীর্ষস্থানীয় সহযোগী ডমিনিক কামিংস।

শুধু তাই নয়, সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় তিনি অভিযোগ করেছেন, ব্রিটেনে যখন করোনা ভাইরাসের প্রথম তরঙ্গ আঘাত হেনেছিল, সেইসময় এই মহামারি রোধে বলতে গেলে প্রধানমন্ত্রী জনসন কোনো কাজই করেননি।

কিন্তু নিজের দেহে কেন করোনা ভাইরাস ইনজেক্ট করতে চেয়েছিলেন তিনি? কামিংসের দাবি, শুরুতে করোনা মহামারিকে গুরুত্বই দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস। তিনি মনে করতেন এটা সোয়াইন ফ্লুর মতোই আরও একটি সাধারণ জ্বর। করোনা সংক্রান্ত বৈঠকে সরকারি কর্মকর্তাদের তিনি তাই-ই বলতেন।

কামিংস জানান, প্রধানমন্ত্রী বরিস বলেছিলেন, করোনা নিয়ে চিন্তার কিছু নেই। এমনকি, সকলকে এই বার্তা দিতে জনসন, সরাসরি টিভি সম্প্রচারে ব্রিটিশ চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটিকে দিয়ে নিজের শরীরে করোনাভাইরাস ইনজেক্ট করতে চেয়েছিলেন। করোনার বিপদ নিয়ে এতটাই অবিশ্বাসী ছিলেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ