spot_img
spot_img

জোয়ারে তলিয়ে গেল উখিয়ার ৩ গ্রাম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উখিয়ায় বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

এই ব্যাপারে জালিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, সমুদ্র উপকূল উত্তর সোনার পাড়া, চরপাড়া ডেইল পাড়া গ্রামসহ কয়েকটি গ্রামে সাগরের পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ দুপুরে উত্তর সোনার পাড়া চর পাড়া ও ডেইল পাড়াসহ ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ সড়ক এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, সাগরে লঘুচাপ ও পূর্ণিমার কারণে সাগরের জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। সমুদ্র চরে ঝাউবিতি উপড়ে গেছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসক কার্যালয় বরাবরে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ