আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।
আজ বৃহস্পতিবার (২৭ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
করোনা ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, এদের মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।
তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতি প্রেমিদের ঐক্যবদ্ধ হতে হবে। এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।
সূত্র: বাসস










