spot_img
spot_imgspot_img

রাশিয়ার হামলার মুখে কিছুই করছে না ন্যাটো: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার হামলার মুখে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তেমন কিছুই করছে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তিনি বলেন, রাশিয়ার হামলার মুখে ন্যাটো জোট তার দেশকে সাহায্য করার বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে।

কুলেবা বলেন, দুঃখের সাথে আমি বলছি যে, একটি জোট এবং একটি প্রতিষ্ঠান হিসেবে ন্যাটো সম্পূর্ণভাবে সাইডলাইনে রয়েছে এবং তারা কার্যত কিছুই করছে না।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করে তিনি বলেন, ২৭ জাতির এই জোট তার দেশকে সমর্থনের ক্ষেত্রে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ২৪ ফেব্রুয়ারি যখন রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে তখন ইউক্রেনের সাধারণ মানুষের ভেতরে ব্যাপকভাবে এই ধারণা ছিল যে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইউক্রেনের সহযোগিতায় এগিয়ে আসবে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিকে জনগণের মনোভাব ছিল যে, ন্যাটো হচ্ছে খুবই শক্তিশালী বাহিনী এবং ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র উদ্বেগ জানানোর একটি প্ল্যাটফর্ম। কিন্তু যুদ্ধের মাধ্যমে সব সময় মুখোশ উন্মচোন হয়।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ