spot_img
spot_img

লাদাখে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনার মৃত্যু, আহত ১৯

লাদাখে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। অন্য ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে তুরতুক সেক্টরে সেনা বহনকারী একটি সামরিক গাড়ি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, সেনাবাহিনীর একটি গাড়িতে চেপে আজ ২৬ জন সেনা পারতপুর ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের ফরোয়ার্ড পোস্টের দিকে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ৫০/৬০ ফুট খাদে পড়ে যায়। গাড়িটি গড়াতে গড়াতে সায়ক নদীতে পড়ে। মৃত্যু হয় সাতজনের।

আহতদের উদ্ধার করে পারতপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ