spot_img

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটি পুনর্গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ পূনর্গঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির মধ্যে রয়েছেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তত্বাবধায়ক, সহকারী মহাসচিব মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রধান সমন্বয়কারী, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমাদ আবদুল কাইয়ুম সমন্বয়ক, কেএম শরীয়াতুল্লাহ সহকারি সমন্বয়কারী।

সদস্য হিসেবে রয়েছেন, নূরুল করীম আকরাম ইলিয়াস হাসান, আখতারুজ্জামান, আল-আমিন এহসান, মাকসুদুর রহমান, মাছউদুর রহমান, সাইফুল ইসলাম, এইচএম আবু বকর, হাছিব আর রহমান ও ইউসুফ পিয়াস।

ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ্ইউনুছ আহমাদ বলেন, দীন বিজয়ের আন্দোলনে মিডিয়ার ভুমিকা অপরিসীম। মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য আম জনতার সামনে তুলে ধরলে মানুষ ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটি সেই লক্ষ্যপুরণে নিষ্ঠার সাথে কাজ করবে বলে আমার বিশ্বাস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ