ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকার নতুন হামলার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।
মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহ ধরে আমেরিকা-ইরান সমঝোতার সম্ভাবনায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছিল।
তবে সোমবার আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর ঘোষণা দিলে সেই আশাবাদ অনেকটাই কমে যায়।
এরপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪ শতাংশ বেড়ে ৯৮.৫০ ডলারে পৌঁছেছে।
যদিও আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম শুক্রবারের তুলনায় ৪.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.০৪ ডলারে নেমেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু হওয়ার সম্ভাবনায় এখনো বাজারে কিছুটা ইতিবাচক মনোভাব রয়েছে। এপ্রিলের শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারের ওপরে উঠলেও বর্তমানে তা কিছুটা কমেছে।
সূত্র: রয়টার্স











