spot_img

মানুষ যখন আগুন সন্ত্রাসের শিকার হয় মানবাধিকার সংগঠনগুলো তখন কোথায় থাকে: ওবায়দুল কাদের

মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আগুন সন্ত্রাসের শিকার হয়ে জীবন্ত মানুষ যখন দগ্ধ হয় তখন মানবাধিকার সংগঠনগুলো কোথায় থাকে?

রোববার (২৭ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান।

সরকারি অফিসে হামলা চালিয়ে নথিপত্রে আগুন দেওয়ার ঘটনাও দেখা যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনা মানবাধিকার সংগঠনগুলো বক্তব্য বিবৃতিতে কিছুই বলে না।

তিনি বলেন, আইন শৃংখলাবাহিনীর হেফাজতে কোনো অপরাধমূলক কাজ হলে নিজস্ব আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাস্তির আওতায় আনার নজির রয়েছে এবং কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না।

শেখ হাসিনা সরকার জনমনে শান্তি ও স্বস্তি বিধানে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি নাগরিক অধিকার সুরক্ষা সরকারের অগ্রাধিকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ