আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর। এটা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।
মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদানকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবা স্বপ্ন দেখছেন, না হলে তিনি কিভাবে বলেন ‘জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই’। জনগণের সঙ্গে সম্পর্ক আছে বলেই এখনও এই সরকার টিকে আছে। দেশের সিংহভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। বিএনপির দুই শীর্ষ নেতাই দণ্ডপ্রাপ্ত। তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।
লবিস্ট নিয়োগ নিয়ে হানিফ আরও বলেন, অতীতেও বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল। লবিস্ট নিয়োগ করে দেশের ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।











