spot_img
spot_img

অ্যামনেস্টির আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত : পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বানকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশকে দাবিয়ে রাখা বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সিলেটের খাদিমনগর ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, সব তাদের মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এসব কথা বলছে। তারা মনে করে জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দেবে।

মন্ত্রী আরও বলেন, জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীর যে সকল সদস্যকে নেওয়া হয়, তা অনেক যাছাই বাছাই করেই নেওয়া হয়। এটা বাংলাদেশ জানে।

নির্বাচন ঘিরে দেশি-বিদেশিদের ষড়যন্ত্র প্রসঙ্গে ড. মোমেন বলেন, যেসব দেশ উন্নতি করে সেসব দেশকে দাবিয়ে রাখতে কিছু দেশি বিদেশি শক্তি কাজ করে।

বাংলাদেশ এখন বিদেশিদের কাছ থেকে এখন অল্প টাকা নেয় জানিয়ে তিনি বলেন, বিদেশিরা চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে, সাহায্য নেবে। ফলে তারা তাদের ইচ্ছামতো দেশটাকে পরিচালিত করতে পারবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ