spot_img
spot_img

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প; ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

৭ দশমিক ১ মাত্রায় ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে।

বুধবার (২৭ জুলাই) সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির লুজন দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফিলিপাইনের লুজন দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কি.মি. (৬ মাইল)। অবশ্য তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রাজধানী ম্যানিলাসহ অনেক এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আবরা প্রদেশের ডোলোরেস শহরের পূর্ব-দক্ষিণ-পূর্বে প্রায় ১১ কিলোমিটার (৬ মাইল) দূরে। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ইলোকোস সুর প্রদেশের কংগ্রেসম্যান এরিক সিংসন ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ