ভারতের বিহার রাজ্যের আট জেলায় ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) বজ্রপাতে মৃত্যুর এ ঘটনা ঘটে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, বজ্রপাতে নিহতদের পরিবারের জন্য ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বজ্রপাতের ঝুঁকি এড়াতে রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
১৯৯৫-২০১৪ সাল পর্যন্ত স্যাটেলাইট তথ্য বলছে, ভারতে ক্রমাগত বাড়ছে বজ্রপাত। ২০২০ সালের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ভারতে ১৮ মিলিয়ন বজ্রপাত হয়েছে।
সূত্র: বিবিসি











