spot_img
spot_img

ইউক্রেনীয় সেনারা আমেরিকার সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন

ইউক্রেনের আহত সেনারা জার্মানিতে অবস্থিত আমেরিকার সামরিক হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।

বুধবার (২৭ জুলাই) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই অনুমোদন দিয়েছেন।

আমেরিকান গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার মাধ্যমে গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর ইউক্রেনের সেনারা, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হলে অথবা যুদ্ধের কারণে ইউক্রেনে চিকিৎসা সেবা বন্ধ হলে এই হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন ইউক্রেনীয় সেনারা।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ