spot_img
spot_img

বিএনপি নেতা দুলুকে কারাগারে পাঠিয়েছে আদালত

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির মিরপুর থানার সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, মিরপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন দুলুকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার দেলোয়ার হোসেন দুলুকে মিরপুরে বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৭ সালের ডিসেম্বরে ঢাকার মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ