spot_img

বাইতুল মোকাররমেই সমাবেশ করবে সরকার দলীয় ৩ সংগঠন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তাই বিকল্প ভেন্যু হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে সরকার দলীয় ৩ সংগঠন।

শুক্রবার (২৮ জুলাই) তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মাঠ পরিদর্শনে আসেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন টিম।

মাঠ পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশে করতে পারছেন না তারা। তাই বিকল্প ভেন্যু হিসেবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে। প্রায় পাঁচ লাখ নেতাকর্মীর আয়োজন হবে শান্তি সমাবেশে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশ নিবেন তিন সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী।

বিকেল ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের অফিসে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সাচ্চু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ