spot_img

আফগানিস্তানের নিরাপত্তা অস্থিতিশীল করার ক্ষমতা কারও নেই: আফগান সেনাপ্রধান

আফগানিস্তানের নিরাপত্তা অস্থিতিশীল করার ক্ষমতা কারও নেই বলে উল্লেখ করে ইমারাতে ইসলামিয়ার সেনাপ্রধান ক্বারী ফাসিহউদ্দীন ফিতরাত বলেছেন, পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করা বিদ্রোহীদের একটি হামলা আমরা ব্যর্থ করে দিয়েছি।

শনিবার (২৫ জুলাই) বাদাখশান প্রদেশের সীমান্তবর্তী জেবাক জেলা পরিদর্শনকালে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে তিনি এসব কথা বলেন।

আফগান সেনাপ্রধান বলেন, ইমারাতে ইসলামিয়ার বিরোধীদের একটি দল পাকিস্তানের অভ্যন্তরে অস্ত্র ও বিভিন্ন সুযোগ-সুবিধা সংগ্রহ করে। এরপর তারা আফগানিস্তানের বাদাখশান প্রদেশের সীমান্তবর্তী জেবাক জেলায় হামলার চেষ্টা চালায়। তবে তারা তীব্র প্রতিরোধের মুখে পড়ে। এতে দলটির বিপুলসংখ্যক সদস্য নিহত হয়।

তিনি বলেন, দলটির কয়েকজন সদস্য পালিয়ে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে চলে গেছে। তবে কোনো দেশের ক্ষতি করার জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে ইমারাতে ইসলামিয়া যে অঙ্গীকার করেছে, তার প্রতি দায়বদ্ধতা থেকে পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে তাদের ধাওয়া করাকে উপযুক্ত মনে করে না।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ