spot_img
spot_img

জিহাদ ছাড়া অন্য কোনো পথ নেই: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, জিহাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ কথা বলেন তিনি।

হিজবুল্লাহর ধৈর্য ও ত্যাগের প্রশংসা করে তাদের প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে থাকা এক অবিচল শক্তি হিসেবে আখ্যায়িত করে মোজতবা খামেনি বলেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ ছাড়া আমেরিকার সঙ্গে যুদ্ধ বিরতির কোনো পথ সম্ভব নয়।

তিনি লেবাননের দক্ষিণাঞ্চলের জনগণের ধৈর্য, সাবেক হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং এই লড়াইয়ে নিহত অন্য কমান্ডারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হিজবুল্লাহকে একটি সাধারণ সংগঠন থেকে পুরো মুসলিম বিশ্বের গর্বে পরিণত করার প্রশংসা করেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ