spot_img

আগামী অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আশা করছি, আগামী অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব। এছাড়াও ঝুঁকি না নিয়ে স্কুল খোলার বিষয়ে আগামী সপ্তাহে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (২৭ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘বঙ্গমাতার জীবনাদর্শ, অনুপ্রেরণা ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী একমাসের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ যাদের টিকা দেওয়া যাবে তাদের টিকা দেওয়ার কাজ সম্পন্নের চেষ্টা করছি। টিকা দেওয়ার পর ইমিউনিটি একটা পর্যায়ে আসতে সপ্তাহ দুয়েক সময়ের প্রয়োজন হয়। এরপর আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ