spot_img
spot_img

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ; বিএনপির ৪শ’ নেতা-কর্মীকে আসামি করে মামলা

চট্টগ্রামের বাঁশখালীতে জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, লোডশেডিং এবং ভোলায় দুই নেতাকে হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এতে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় বিএনপির ৪শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্টঁ) রাতে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মামলাগুলো দায়ের করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‌পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ৬৬ জনকে চিহ্নিত করা গেছে। মামলাগুলোতে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ