spot_img
spot_img

বাঁশখালীতে মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির মিছিলে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি’র মহিলা দলের দুই নেত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাত ও আজ শনিবার (২৭ আগস্ট) সকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ