spot_img
spot_img

ইরানের পুলিশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ও কানাডা

পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের পুলিশ ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ও কানাডা। পৃথক বিবৃতিতে কানাডা ও আমেরিকা এ নিষেধাজ্ঞা দেয় বলে জানিয়েছে সিবিসি নিউজ।

প্রতিবেদনে জানানো হয়, সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংবাদ সম্মেলনে ইরান পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর মানবাধিকারের লঙ্ঘন উলে­খ করে আন্দোলনকারীদের দমন-পীড়নের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ট্রুডো জানান, তথাকথিত নৈতিকতা পুলিশ সদস্যরা, প্রজাতন্ত্রের একাধিক শীর্ষ কর্মকর্তা ও সংস্থা এর আওতায় পড়বে।

একই ইস্যুতে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বিতর্কিত নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বিবৃতিতে আমেরিকা জানিয়েছে, কুর্দি তরুণীর মৃত্যুর দায় দেশটির পুলিশ ইউনিটের। এই মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভরত নারীদের পুলিশের নির্বিচার দমন-পীড়নের ঘটনায় এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ