spot_img
spot_img

শায়েখ ইউসুফ আল কারজাভীর ইন্তেকালে হেফাজতের শোক

বিশ্ববিখ্যাত আলেম শায়েখ ডক্টর ইউসুফ আল কারজাভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় হেফাজত নেতারা বলেন, শায়েখ ইউসুফ আল কারজাভী ছিলেন বিশ্বের অন্যতম প্রবীণ আলেম। সমকালীন সময়ে তাঁর সমকক্ষ আলেম খুবই কম ছিলেন। তিনি একাধারে দার্শনিক, ইসলামি আইন বিশেষজ্ঞ ও খতীব ছিলেন। দীর্ঘকাল ধরে তিনি আরব বিশ্বসহ গোটা দুনিয়ায় ইসলামের সৌন্দর্য উপস্থাপন করে গেছেন।

শায়েখ ইউসুফ আল কারজাভী বহু গ্রন্থ প্রণয়নের মাধ্যমে উম্মাহর অভাবনীয় খিদমত আনজাম দিয়েছেন। মুসলিম বিশ্বের সকল মতের আলেমদের কাছে তিনি ছিলো অত্যন্ত সম্মানের পাত্র।

হেফাজত নেতারা বলেন, শায়েখ ইউসুফ আল কারজাভীর ইন্তেকালের মাধ্যমে উম্মাহর একজন শ্রেষ্ঠতম নক্ষত্রের বিদায় হলো। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন যোগ্য রাহবারকে হারিয়েছে। তাঁর ইন্তেকালে মুসলিম বিশ্বের অপূরনী ক্ষতি হয়েছে।

আমরা মহান রবের দরবারে শায়েখ ইউসুফ আল কারজাভীর মাগফিরাত ও জান্নাতের উচু মাকামের দোয়া করি। মহান আল্লাহ যেন, তার দ্বীনের দা’য়ীর সকল নেক কাজগুলো কবুল করে নেন এবং ভুলগুলোকে ক্ষমা করে দেন। আমীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ