spot_img
spot_img

ফিলিস্তিনের গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইলী বাহিনী

ফিলিস্তিনের গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক পোস্ট লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে। এতে বলা হয়, ইসরাইল মঙ্গলবার বলেছে— তাদের বাহিনী পূর্ব গাজা উপত্যকায় হামাসের তিনটি সামরিক পর্যবেক্ষণ পোস্টে বোমা হামলা করেছে।

ইসরাইলী বাহিনী সোশ্যাল মিডিয়া টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা বুরেইজ এবং জাবালিয়া এলাকায় দুটি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আরেকটি পৃথক ড্রোন গাজার নিরাপত্তা বেড়ার কাছে হামাসের আরেকটি পোস্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের কয়েক দিন পর বোমা হামলার ঘটনা ঘটল। ফিলিস্তিনি যুবকদের বিক্ষোভের ঘটনা প্রায়ই ইসরাইলি বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষে পরিণত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ