ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত। তফসিল ঘোষণার পূর্বেই জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। একতরফা নির্বাচনের পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে। আর একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবেন।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাবাজারস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদশের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেন, জনমত উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথেই হাটছে। সরকারকে একতরফা নির্বাচনের চিন্তা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি অনুযায়ী ক্ষমতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিতে হবে। অন্যথায় দেশময় যে তীব্র আন্দোলন গড়ে উঠছে, তা আরো কঠিন থেকে কঠিন রূপ লাভ করবে।
তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর ঢাকার সমাবেশ থেকে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টায় মিরপুর-১ ঈদগাঁহ মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীল সাহেব খুলনা ও মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী,অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও কুষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন,মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা মকবুল হোসাইন, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, শেখ ফজলুল করীম মারূফ, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, এডভোকেট এম হাছিবুর রহমান, মাওলানা নূরুল ইসলাম আলআমিন, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, আলহাজ্ব সেলিম মাহমুদ, আল-ইকবাল, ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।










