spot_img

পুলিশকে অযথা কষ্ট করানো হচ্ছে: মির্জা আব্বাস

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকগুলোকে অযথা কষ্ট দেওয়া ও পরিশ্রম করানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী যুবদল এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারত করে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যুবদল একটি বড় সংগঠন। নব্বইয়ের গণআন্দোলনে এই সংগঠনের ভূমিকা অনেক। আজকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের এখানে (মাজারে) আসতে দেওয়া হয়নি।

মির্জা আব্বাস বলেন, এখানে দায়িত্বরত গণমাধ্যমকর্মী ও অনুষ্ঠানে আগত জমায়েতের চেয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য দ্বিগুণ। এটা কী হচ্ছে; আমাদের টাকার অপচয় হচ্ছে, লোকগুলোকে পরিশ্রম করানো হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, পুলিশের লোকগুলোকে, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকগুলোকে খামোখা কষ্ট করানো হচ্ছে। বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

কেন ভয় দেখাবে সরকার, এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার মনে করে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য বিএনপিই যথেষ্ট।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ