spot_img
spot_img

শীতের আগমনী বার্তা; চুয়াডাঙ্গার গাছিরা ব্যস্ত খেজুর গাছ পরিচর্যায়

আবু বকর সিদ্দিক|


শীতের মৌসুম শুরু হতে না হতেই আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য খেজুরের রস আহরণে চুয়াডাঙ্গার প্রতিটি গ্রামে গাছিরা গাছ প্রস্তুত করতে শুরু করেছেন। এ দৃশ্য চোখে পড়লেই বুঝতে পারি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা। গাছিরা হাতে দা ও কোমরে রশি বেঁধে নিপুণ হাতে করছেন গাছ চাঁচাছোলা ও নলি বসানোর কাজ।

শীত মৌসুম এলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয়। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এ অঞ্চলের গাছিরা। তাদের মুখে ফুটে ওঠে রসালো হাসি। শীত মৌসুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুর রসের ক্ষির, পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, আর মাত্র কয়েকদিন পরই গাছ থেকে রস সংগ্রহ করা হবে। রস থেকে গুড় তৈরির পর্ব শুরু হয়ে চলবে প্রায় ফাল্গুন মাস পর্যন্ত। হেমন্তের প্রথমে বাজারগুলোতে উঠতে শুরু করবে সুস্বাদু খেজুরের পাটালি ও গুড়। অবহেলায় বেড়ে ওঠা খেজুরের গাছের কদর এখন অনেক বেশি।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, চুয়াডাঙ্গা জেলায় মোট ২ লাখ ৪৮ হাজার ৯৬০টি খেজুরগাছ রয়েছে।

এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৯৩ হাজার ৪৫০টি, দামুড়হুদা উপজেলায় ৮৩ হাজার ৭০০টি, জীবননগর উপজেলায় ৩৬ হাজার ৫০০টি এবং আলমডাঙ্গা উপজেলায় ৩৫ হাজার ৩১০টি খেজুরগাছ রয়েছে। যা থেকে এ বছর ২ হাজার ৫০০ মেট্রিকটন গুড় উৎপাদন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ