spot_img
spot_img

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নড়াইল-যশোর সড়কের গাবতলা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালক দশম শ্রেণীর ছাত্র স্বাধীন রায় নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা সুমঙ্গল রায় জানান, স্বাধীন সকালে ভাইফোটার মিষ্টি কেনার জন্য মোটর সাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে তুলারপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সুত্র: বাসস


spot_img
spot_img
spot_img

সর্বশেষ